আন্তর্জাতিক

ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে সৌদি আরব

সৌদি আরব জোট একটি হুথি ক্ষেপনাস্ত্র আটকে দিতে সক্ষম হয়
সৌদি আরব জোট একটি হুথি ক্ষেপনাস্ত্র আটকে দিতে সক্ষম হয়

সৌদি আরবের সামরিক জোট পার্শ্ববর্তী ইয়েমেনের বিদ্রোহীদের ঘাটি থেকে দক্ষিণাঞ্চলীয় নাজরিন শহর লক্ষ্য করে ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সৌদি প্রেস এজেন্সিকে জানিয়েছেন, ‘মাঝ পথে রোধ করা ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ নাজরিন শহরের আশে-পাশে পড়ে থাকতে দেখা গেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও জানান, ‘ক্ষেপনাস্ত্রটি ইয়েমেনের সাদা অঙ্গরাজ্য থেকে ছুড়ে দেয়া হয় যার লক্ষ্য জনবহুল সাধারণ নাগরিকদের হত্যা করা। তবে রাত ১:৫৮ ঘটিকায় আমরা এটিকে আঘাত করে ধ্বংস করতে সক্ষম হই।’

অপরদিকে ইরান সমর্থিত হুদি বিদোহী গ্রুপ তাদের ওয়েব-সাইট আল-মাশিরাতে দাবি করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ‘বদর-১’টি নাজরিন শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিলো।

২০১৭ সালের সেপ্টেম্বরে এক রিপোর্টে জাতিসংঘ জানিয়েছে যে, ইয়েমেনের সাথে সংঘর্ষে এ পর্যন্ত ৫,১৪৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কারণে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা রিপোর্টে উল্লিখিত সংখ্যার থেকে আরও বেশি বলে আশংকা করা হয়।

সূত্র: এএফপি। ছবি: ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ