উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে সিঙ্গাপুরে ১২ জুনের বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, কিমের সঙ্গে এখনো তার বৈঠকের সম্ভাবনা আছে। প্রয়োজনে বৈঠকের সময়ীসামা ১২ জুনের পরেও বাড়ানো হতে পারে। এর আগে গত ২৪ মে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিমের কাছে লিখা হোয়াইট হাউজের এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।
চিঠিতে ট্রাম্প বলেছেন, বৈঠকে অংশ নিতে তিনি উদগ্রীব ছিলেন। কিন্তু উনের সাম্প্রতিক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও প্রকাশ্য শত্রুতা প্রকাশিত হওয়ায় এ সময়ে বৈঠক সঠিক হবে না বলে মনে করছেন ট্রাম্প।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: