আন্তর্জাতিক

ইরানের পরমাণু সমঝোতা চুক্তি লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের সমালোচনায় পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতার প্রাক্কালে আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা হতে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করেছেন।

পুতিন বলেছেন, এ ধরনের পদক্ষেপ অগঠনমূলক এবং তা “বেদনাদায়ক” পরিণতি বহন করবে।

তিন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করার ফলে এটি একটি বহুমুখী আন্তর্জাতিক দলিলে পরিণত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সব পক্ষকে স্পষ্ট অবস্থান নিয়ে এগিয়ে আসতে হবে; কারণ, এ ব্যাপারে মার্কিন সরকার অগঠনমুলক পদক্ষেপ নিয়েছে।

পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পর পর একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রতি চার বছর অন্তর যদি মার্কিন প্রেসিডেন্ট এভাবে অন্তত একটি করে আন্তর্জাতিক দলিল বাতিল করে দিতে থাকেন তাহলে সংকট ও উত্তেজনা বাড়তেই থাকবে।

ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে নিজের সাক্ষাৎ প্রসঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট। এ সমঝোতাকে রক্ষা করতে হবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র মহা পরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমানো তাকে জানিয়েছেন ইরান পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। তেহরান যখন প্রতিশ্রুতি পালন করেছে তখন পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না বলে পুতিন মন্তব্য করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ