আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা
গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

ইসরাইল শনিবার রাতে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে দুটি বিমান হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা সূত্র একথা জানায়।

সূত্রটি আরো জানায়, একটি রকেট দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামাসের সামরিক শাখা এজেদিনে আল-কাসেম ব্রিগেডের একটি স্থাপনায় আঘাত হেনেছে। অন্যটি গাজার মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী সংগঠন হামাসের কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা দ্বিতীয় হামলার বিষয়ে কিছু জানায়নি।

আগের দিন গাজার সীমান্ত প্রাচীরে ফিলিস্তিনীদের বিক্ষোভের প্রেক্ষিতে এ হামলা চালানো হয় বলে তারা জানায়।

গত ৩০ মার্চ থেকে “গ্রেট মার্চ অব রিটার্ন” নামের ব্যানারে প্যালেস্টাইনের নাগরিকেরা গাজা স্ট্রিপ সীমান্ত রেখা বরাবর গণ র‌্যালি করে আসছে। তাদের দাবী, ১৯৪৮ সালে ইসরাইল সৃষ্টির পর তাদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে; তারা তাদের স্থানে ফিরে যেতে চান।

গণ বিক্ষোভের পর থেকে বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগ উপেক্ষা করে ইসরাইলী দখলদার বাহিনী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বিক্ষোভকারীদের দমন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ