আন্তর্জাতিক

চাঁদে পা রাখা চতুর্থ নভোচারী অ্যালান বিনও চলে গেলেন

সতীর্থদের সাথে সাবেক মার্কিন নভোচারী অ্যালান বিন
সতীর্থদের সাথে সাবেক মার্কিন নভোচারী অ্যালান বিন

সাবেক মার্কিন নভোচারী অ্যালান বিন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টেক্সাসের নিজ বাড়িতে গতকাল শনিবার তিনি মারা যান। তাঁর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

চাঁদের মাটিতে পা রাখা চতুর্থ ব্যক্তি তিনি। তিনি শুধু নভোচারীই ছিলেন না একজন সফল চিত্রশিল্পীও ছিলেন। অ্যাপোলো-১২ এর এই নভোচারী ১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখেন।

জীবনের একটি পর্যায়ে পুরোপুরি চিত্রকলায় মনোনিবেশ করেন অ্যালান বিন। তিনি মহাকাশকে উপজিব্য করে বেশকিছু চিত্রকর্ম(পেন্টিংস) সৃষ্টি করেন।

অ্যালানের পরিবার জানিয়েছে, ইন্ডিয়ানায় দুই সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার হাউস্টনের একটি হাসপাতালে মারা যান তিনি।

অ্যালান বিনের মৃত্যুতে শোক প্রকাশ করে নভোচারী মাইক বলেন, আমার দেখা বিরলপ্রজ একজন মানুষ ছিলেন অ্যালান। তিনি কেবল সফল নভোচারীই নন একজন সার্থক শিল্পীও ছিলেন।

সূত্র: বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ