আন্তর্জাতিক

কম্বোডিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় ৭৫ জন অসুস্থ

কম্বোডিয়া
কম্বোডিয়া

কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় চিতবোরেই জেলার ক্রাতি প্রদেশের ত্রাপাইং গ্রামে শুক্রবার ডিম, মাংস ও অন্যান্য খাবার পোরা রুটি খেয়ে ৭৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই শিশু।

শনিবার এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

শুক্রবার চিতবোরেই জেলার ত্রাপাইং গ্রামে একটি অনুষ্ঠানে খাদ্যের প্রচারণা চালানোর অংশ হিসেবে বিনামূল্যে সাপের মাংসসহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। তারা ওই খাদ্য খেয়ে বিষক্রিয়ায় আক্রন্ত হয়।

ক্রাতি প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ছেয়াং সোলুতা বলেন, ‘ওই রুটিতে পোরা খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরই তাদের পেটে ব্যথা ও বমি হয়। শিশুদের মধ্যে ডায়রিয়া দেখা দেয়।’

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫৩ জন শিশু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ