আন্তর্জাতিক

কিমের সঙ্গে বৈঠকের সম্ভবনা আছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিল করলেও এটি আবারো হতে পারে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

এ বৈঠকের সম্ভাবনার বিষয়ে নতুন করে ট্রাম্পের দেয়া ইতিবাচক আভাসের পর উত্তর কোরিয়া এ ঘোষণা দিয়েছে।

বিবিসি জানায়, শনিবার দুই কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও মুন জায়ে ইনের আকস্মিক বৈঠক করেন।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনার পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠকের প্রস্তুতি হিসেবে এই সপ্তাহের শেষ নাগাদ মার্কিন কর্মকর্তাদের একটি দল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে।

এর আগে গত বৃহস্পতিবার কিমের সঙ্গে পূর্বনির্ধারিত ১২ জুন সিঙ্গাপুরের বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প।

অবশ্য সম্প্রতি এক টুইট বার্তায় তিনি আবার বলেন, কিমের সঙ্গে এখনো তার বৈঠকের সম্ভাবনা আছে। প্রয়োজনে বৈঠক ১২ জুনের পরেও হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ