উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের একটি টিম উত্তর কোরিয়া গিয়েছে।
রোববার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে বৈঠক করেছেন।
টুইটে ট্রাম্প বলেন, কিম জং উন ও আমার মধ্যে বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের যুক্তরাষ্ট্রের টিম উত্তর কোরিয়া পৌঁছেছে।
এ বার্তার মাধ্যমেই ওয়াশিংটন প্রথম নিশ্চিত করে যে, বৈঠক নিয়ে কথা বলতে মার্কিন কর্মকর্তারা উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: