আন্তর্জাতিক

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেন বিচারপতি নাসিরুল মুল্‌ক

সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌ক
সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌ক

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আজ সেমাবার সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকের পর বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ এক সংবাদ সম্মেলনে আজ এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও সংসদ স্পিকার আইয়াজ সাদিকও উপস্থিত ছিলেন।

শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। তিনি সবার কাছেই গ্রহণযোগ্য। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নাসিরুল মুল্‌ক এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন। আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। একই দিন শেষ হবে চলমান জাতীয় সংসদের মেয়াদ।

মেয়াদ শেষ হলেই পাকিস্তানের ক্ষমতা চলে যাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এ সরকারই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ