মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি এগিয়ে নিতে সিঙ্গাপুরে গেছেন কিমের শীর্ষ সহযোগী কিম চ্যাং সন। স্থানীয় সময় সোমবার রাতে বেইজিং হয়ে সিঙ্গাপুর যান তিনি।
একই সময়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি দলও জাপানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ইয়োকোতা থেকে সিঙ্গাপুরে গেছে বলে জানিয়েছে জাপানি ব্রডকাস্টার এনএইচকে। ওই দলে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর অপারেশন্স জো হ্যাগিন রয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য 'প্রাক-অগ্রবর্তী' দল সিঙ্গপুরে রয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা সঙ্গে বৈঠকটি বাতিল ঘোষণা করলেও এসব প্রতিবেদন ঐতিহাসিক এই শীর্ষ বৈঠক পরিকল্পনামতো এগিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: