মিয়ানমারে রোহিঙ্গা নিধন অব্যাহত রয়েছে—এখনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও।
দেশটির পররাষ্ট্র দপ্তরের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও চলমান নিধন কার্যক্রমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি নেপিডো।
পররাষ্ট্র দপ্তরের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় স্বাধীনতার অবস্থা তুলে ধরা হয়।
এ প্রতিবেদনে মিয়ানমার থেকে ৬লাখ ৮০হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার তথ্যও লিপিবদ্ধ করা হয়েছে।
গতকাল মার্কিন রাষ্ট্রদূত স্যাম ব্রাউনব্যাক বলেন, এখনও সহিংসতা চলছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: