উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের শীর্ষ সহযোগী জেনারেল কিম ইয়ং-চোল নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে দেখা করেছেন।
স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদরদপ্তরে তাদের সাক্ষাৎ হয়। সিঙ্গাপুরে ১২ জুন কিম-ট্রাম্প শীর্ষ বৈঠকের বিষয়ে আলোচনার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেলেন জেনারেল কিম ইয়ং-চোল। উত্তর কোরিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি— যিনি ২০ বছরের মধ্যে এ প্রথম যুক্তরাষ্ট্র সফর করলেন।
এর আগে একই উদ্দেশ্যে চীন ও সিঙ্গাপুরে সফর করেন কিম ইয়ং-চোল।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ বৈঠক বাতিল করলেও উভয়পক্ষ ঐতিহাসিক এ বৈঠকের প্রস্তুতি পরিকল্পিতভাবে এগিয়ে নিচ্ছেন।
বৈঠক সামনে রেখে দুই দেশের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠকের বিস্তারিত খুঁটিনাটি ঠিক করতে ব্যস্ত রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: