আন্তর্জাতিক

ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বসিয়ে সমালোচনায় মার্কিন প্রশাসন

ইস্পাত-অ্যালুমিনিয়াম
ইস্পাত-অ্যালুমিনিয়াম

ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বসিয়ে দেশে-বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন।

ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, কানাডার পাশপাশি মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও মিত্রদেশগুলোর ওপর বাড়তি শুল্ক চাপানোকে ভালো চোখে দেখছেন না ।

ট্রাম্প প্রশাসনের নেয়া এ সিদ্ধান্তে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন দেশ ও জোটগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসানোরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, ইয়োগার্ট, হুইস্কি ও রোস্টেড কফির মতো ভোগ্যপণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মেক্সিকো বলছে, তারাও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইস্পাতের ওপর শুল্ক বসানোর চিন্তা করছে।

ইউরোপীয় ইউনিয়ন যেসব মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা করছে তার মধ্যে ঢালাই লোহা থেকে শুরু করে শিম পর্যন্ত নানা ধরনের পণ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়েরেরও ঘোষণা দিয়েছে ইইউ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ