আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ১২ জুন

ট্রাম্প-কিম
ট্রাম্প-কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে আগামী ১২ জুনের পরিকল্পিত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বিশেষ দূত জেনারেল কিম ইয়ং-চোলের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে।

সেইসঙ্গে তিনি জানান যে, কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও কোরীয় যুদ্ধের আবসান বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে।

তাদের মধ্যে একঘণ্টা ধরে বৈঠক হয়— এ সময় জেনারেল চোল ট্রাম্পের কাছে উত্তর কোরীয় নেতার চিঠি হস্তান্তর করেন।

বৈঠক থেকে বেরিয়ে এসে ট্রাম্প জানান, কিম জং-উনের সঙ্গে সিঙ্গাপুরে ১২ জুনের বৈঠকটি হবে এবং এটি একটি বৈঠকে সীমাবদ্ধ থাকবে না বলেও তিনি জানান।

উত্তর কোরিয়ার কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে এই প্রথম মুখোমুখি হবেন কোনো মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমরা এই বৈঠকে যোগ দেব। এই বৈঠকের মধ্যে দিয়ে একটি প্রক্রিয়া শুরু করতে চলেছি।

তবে তিনি জানিয়ে দেন বৈঠকে বসলেও দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না।

সিঙ্গাপুরে ঐতিহাসিক ট্রাম্প-কিম শীর্ষ সম্মেলন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান বার বার বদল হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়।

একটা সময় বৈঠক হবে কী-না তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক মহল। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পরই অবস্থান বদল করেন ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ