জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে কুয়েতের আনা এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।
গত শুক্রবার এ খসড়া নিন্দা প্রস্তাবটিতে রাশিয়া, চীন, ফ্রান্সসহ ৯ দেশ সমর্থন জানালেও যুক্তরাষ্ট্রের আপত্তিতে তা পাস হয়নি। নিরাপত্তা পরিষদে একই দিন গাজায় হামাসকে সংর্ঘষের জন্য দায়ী করে যুক্তরাষ্ট্র পাল্টা নিন্দা প্রস্তাব আনে। তবে তাদের এ প্রস্তাব কোন দেশেরই সমর্থন পায়নি।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি ক্ষুব্ধ হয়ে বলেন, এ দুই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে এটাই স্পষ্ট যে, ইসরাইলের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করছে জাতিসংঘ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: