প্রতিবেশীদের ভয়ভীতি প্রদর্শন ও দাবিয়ে রাখার উদ্দেশ্যে চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ক্ষেপনাস্ত্র মোতায়েন করছে বলে অভিযোগ করেছেন, যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।
সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে ম্যাটিস দাবি করেন, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন জায়গায় বেইজিং জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য ক্ষেপনাস্ত্র ও ইলেকট্রনিক জ্যামার মোতায়েন করেছে। এ সব কিছু সামরিক উদ্দেশ্যে ব্যবহারই চীনের লক্ষ্য।
ম্যাটিস আরো বলেন, ট্র্যাম্প প্রশাসন চীনের সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক চায়। তবে প্রয়োজনে বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: