মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর সালামানকায় গত শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৬জন ট্রাফিক পুলিশ মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, গত কয়েক মাসের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপরে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
মেক্সিকো টেলিভিশনে এক ভিডিও বার্তায় সালামানকা শহরের কর্মকর্তা গুইলারমো মালদোনাডো জানিয়েছেন, নিহতরা সে সময় তাদের নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন।
এ হত্যাকাণ্ডের ঘটনা বন্দুকধারীরা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায় নি।
টিভি স্টেশনের খবরে জানা গেছে, ৩ জন বন্দুকধারী অতর্কিতে নিরস্ত্র ঐ নিরাপত্তা বাহিনীর কর্মীদের উপরে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সালামানকা শহরে পেমেক্স কোম্পানীর ছয়টি তেল শোধনাগার রয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে বিবাদমান প্রতিদ্বন্দ্বি দলগুলো শোধনাগার থেকে তেল চুরি করছে ও তাদের সহিংসতায় আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।