ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো হোয়াইট হাউজে ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৬ জুন বুধবার হোয়াইট হাউসে মুসলমানদের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে অতিথিদের তালিকা অনুসারে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।
রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা পবিত্র রমজান মাসে হোয়াইট হাউসের ইফতার ও নৈশভোজের আয়োজন করে থাকেন।
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে মুসলমানদের সম্মানে এই আয়োজন হয়ে আসছিল।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও এ অনুষ্ঠানের আয়োজন করেন।
হোয়াইট হাউসের ইফতার ও নৈশভোজে আমেরিকার প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের নেতারা, বিভিন্ন দেশের কূটনীতিক ও আইনপ্রণেতারা উপস্থিত হন।
এদিকে, ক্ষমতাগ্রহণের প্রথম বছরে হোয়াইট হাউসে এ রীতি ভাঙেন ট্রাম্প। ওইবছর কোনো ধরনের ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়নি। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।