আন্তর্জাতিক

গুয়াতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে ২৫ জনের মৃত্যু

গুয়াতেমালায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত
গুয়াতেমালায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে কমপক্ষে ২৫ জন মারা গেছেন।

এতে আহত হয়েছেন আরও ২০ জন। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই উড়ছে ১০ কিলোমিটার ওপরে পর্যন্ত। উৎকট কালো ধোঁয়া ও গন্ধের কারণে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেয়া দায় হয়ে পড়ছে এলাকার লোকজনের। সেজন্য ওই এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

চলতি বছর দ্বিতীয়বারের মতো গতকাল ‘ফুয়েগো’ নামে আগ্নেয়গিরিটি জেগে উঠলে লাভার উদগিরণ হতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে ছাই।

রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই আগ্নেয়গিরির লাভা-ছাইয়ে আক্রান্ত হতে থাকে বারানকাস দে সেনিজাস, মিনারেল, সেকা, তানিলুয়া, লাস লাজাস, বারানকা হোন্ডাসহ অনেক জনপদ।

গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামের ঘরবাড়ি ধ্বংস করে ভিতরে থাকা লোকজনকে দগ্ধ করেছে।

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘জাতীয় জরুরি প্রতিক্রিয়া’ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস।

স্থানীয় বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী ১৯৭৪ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ