আন্তর্জাতিক

‘গো টু হেল’: জাতিসংঘ কর্মকর্তাকে বললেন দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

ফিলিপাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত এক বিশেষজ্ঞকে রোববার সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। একই সঙ্গে তিনি জাতিসংঘের ওই বিশেষজ্ঞকে ‘নরকে যেতে’ বলেছেন।

রোববার সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানায়, জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত বিশেষজ্ঞ ডিয়েগো গার্সিয়া সায়ান ফিলিপাইনের বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে বলে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্যের জেরে তাকে আক্রমণ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।

ফিলিপাইনের সুপ্রিম কোর্ট গত মাসে প্রধান বিচারপতিকে অপসারণের পক্ষে ভোট দেন। সরকারের বিতর্কিত প্রস্তাবের বিপক্ষে প্রধান বিচারপতি ভোট দেওয়ায় তাকে ‘শত্রু’ হিসেবে অভিহিত করেছিলেন দুতার্তে।

প্রধান বিচারপতিকে বরখাস্ত করার বিষয়টি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি ও বিচার বিভাগের সদস্যদের একটি কড়া বার্তা দিচ্ছে বলে শুক্রবার মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ডিয়েগো গার্সিয়া।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের এই মন্তব্যের বিষয়ে শনিবার রাতে প্রতিক্রিয়া জানান ফিলিপাইনের প্রেসিডেন্ট। সরকারি সফরে দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে দুতার্তে বলেন, ‘জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়াকে আমার দেশের ব্যাপারে নাক না গলাতে বলেছি। তিনি নরকে যেতে পারেন।’

চাঁছাছোলা কথার জন্য ফিলিপাইনের প্রেসিডেন্ট পরিচিত। মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে তিনি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে চলছেন। একই সঙ্গে তিনি তাঁর সমালোচকদের তীব্র ভাষায় ভর্ৎসনা করে আসছেন।

সূত্র: রয়টার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ