আন্তর্জাতিক

দ্রব্যমূল্য বৃদ্ধি-কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল জর্ডান

উত্তাল জর্ডান
উত্তাল জর্ডান

দ্রব্যমূল্য বৃদ্ধি ও নতুন করে কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্ডান। চারদিন ধরে চলা এ আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে বাঁক নিচ্ছে।

রাজধানী আম্মানে রোববার সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার জর্ডানি নাগরিক রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ হয়েছে দেশটির আন্যান্য শহরেও।গত বুধবার দেশটির ট্রেড ইউনিয়নগুলো সরকারপতনের ডাক দিলে পুরো জর্ডানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার খবরে বলা হয়েছে দেশটির সিনেট 'খসড়া আইনটি' নিয়ে নতুন করে ভাবতে রাজি হয়েছে। গতমাসে জর্ডান সরকার একটি আয়কর আইনের খসড়া প্রস্তাব করে। আইনটি এখনও সংসদে পাস হয়নি।

এ আইনে ব্যক্তিগত আয়কর ৫ শতাংশ ও বিভিন্ন কোম্পানির ওপর ২০ থেকে ৪০ শতাংশ হারে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এ কর বৃদ্ধির পরামর্শ দেয় জর্ডান সরকারকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ