আন্তর্জাতিক

স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে ব্যবহারকারীর তথ্য শেয়ার করেছে ফেসবুক

আবার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে অননুমোদিত তথ্য শেয়ার করার
আবার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে অননুমোদিত তথ্য শেয়ার করার

শনিবার দশায় পেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের উপরে। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির কিছুদিন যেতে না যেতেই এবার ফেসবুকের বিরুদ্ধে আরেক অভিযোগ। ৩ জুন, রবিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এক দশক আগে স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা কয়েক ডজন প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য শেয়ারের চুক্তি করেছে ফেসবুক।

ঐ প্রতিবেদনে বলা হয়, ফেসবুক অ্যাপ জনপ্রিয়তা পাওয়ার আগে অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট এবং স্যামসাংসহ অন্তত ৬০টি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য শেয়ারের চুক্তি করেছিল ফেসবুক।

কিছু ডিভাইস প্রস্তুতকারীরা ব্যবহারকারীদের বন্ধুদের কাছ থেকেও ব্যক্তিগত তথ্য উদ্ধার করতে পারে বলে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তৃতীয় পক্ষের এই ডিভাইস নির্মাতাদের ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সরাসরি ডাটায় এক্সেস দিয়ে আসছে ফেসবুক। যথারীতি ফেসবুক নিউ ইয়র্ক টাইমসের এই দাবি অস্বীকার করেছে।

বর্তমানে ফেসবুক ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য চুরির ঘটনা নিয়েই তদন্ত সংস্থার মুখোমুখি রয়েছে। আর এমন অবস্থাতেই আবারও গ্রাহকের তথ্য চুরির অভিযোগ এলো ফেসবুকের বিরুদ্ধে।

সূত্র: TechCrunch

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ