মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ‘ফুয়েগো’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে দমকাল বাহিনীর সদস্যরা তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
গুয়াতেমালার সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে দমকল বাহিনীকে সহায়তা করছে। অগ্ন্যুৎপাতের ভয়াবহ প্রকোপ থেকে বাঁচতে অস্থায়ী আশ্রয়েকেন্দ্রে আশ্রয় নিয়েছেন হাজার হাজার বাসিন্দা।
এদিকে, লাভার নদীতে এল রোদেওর জনজীবনে বিভীষিকায় পুড়ে মরেছে মানুষ। আহত হয়েছে আরো অনেকে। দুর্ভাগ্যবশত লা লিভার্তাদ গ্রামে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারিনি এ ভয়াবহ লাভার কারণে। সম্ভবত সেখানেও লোকজন প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য, রোববার আগ্নেয়গিরিটি থেকে লাভা উদগিরণ শুরু হলে ১০ কিলোমিটার ওপরে পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। লাভা ও ছাইয়ে ভস্ম হয়ে যাওয়া ঘরবাড়ির লোকজন জরুরি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
এবার এ অগ্ন্যুৎপাতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ। চলাচলের ক্ষেত্রে লোকজনকে মাস্ক পরে রাস্তায় নামার নির্দেশনাও দেয়া হয়েছে।