আন্তর্জাতিক

মার্কিন-বিরোধী নিষেধাজ্ঞা বিলে সই করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার আমেরিকার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা বিলে সই করেছেন। যেসব দেশ বা ব্যক্তি রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতায় লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে এই সই করা এ নিষেধাজ্ঞা বিল কার্যকর হবে।

এর আওতায় রুশ সরকার এবং অনুমোদিত কর্তৃপক্ষ এসব দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা স্থগিত করতে পারবে। এছাড়া, আমদানি-রপ্তানি বাণিজ্য সীমিতকরণের পাশাপাশি আরো নানা রকম ব্যবস্থা নিতে পারবে।

রাশিয়ার অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষা ও নিরাপত্তা দেয়ার লক্ষ্যে দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বিলের খসড়া তৈরি করেন। গত এপ্রিল মাসে রুশ সংসদের সবগুলো ককাশেতে এ বিল পাস করা হয় এবং মে মাসের শেষ নাগাদ তাতে রুশ সংসদ সদস্যরা অনুমোদন দেন।

এর আগে গত ৬ এপ্রিল মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নুচেইন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তাতে কয়েকজন রুশ ধনকুবের, তাদের মালিকানাধীন ১২টি কোম্পানি ও ১৭ জন সরকারি শীর্ষ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্রঃ পারসটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ