নিউইয়র্কে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কেইট স্পেডের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে নিজ ফ্ল্যাটট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে একজন গৃহকর্মী প্রথম কেইটের মৃতদেহ দেখে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। কেইট মূলত জামা-কাপড়, জুতা এবং গয়নার ডিজাইন করতেন।
এক সময় তিনি ফ্যাশন ম্যাগাজিন মাদমোয়াজেল সম্পাদনা করতেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: