মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনে মধ্যে আগামী ১২ জুনের বৈঠকটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের সেনটোস দ্বীপের একটি হোটেলে। ট্র্যাম্পের ব্যক্তিগত সহকারি সারাহ স্যান্ডার্স এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন।
সেনটোস দ্বীপের 'কাপেলা' নামের পাঁচ তারা হোটেল অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক বৈঠক। বিবিসি জানিয়েছে, মূল ভূখন্ড থেকে সামান্য দূরে এই দ্বীপটিকে বৈঠকের নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করছে নিরাপত্তা বাহিনী। দ্বীপটিতে একটি মাত্র গাড়ি চলাচলের সড়ক, পথচারী পারাপারের একটি মাত্র পথ ও যানবাহন যাওয়া-আসার জন্য একটি মাত্র ট্যানেল রয়েছে।
এ সবই নিরাপত্তা নিশ্চিতে সহজ হবে বলে নিরাপত্তা বাহিনী মনে করছে। পূর্ব নির্ধারিত এই বৈঠকে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আলোচনা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: