আন্তর্জাতিক

চীনে খনি বিস্ফোরণ, ১১ জনের প্রাণহানী

চীনে খনি দূর্ঘটনায় ১১ শ্রমিক নিহত
চীনে খনি দূর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরপূর্বের লিয়াওনিং প্রদেশের বেনজিতে জাতীয় কয়লা গ্রুপ কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হুয়ামির গ্রুপের আকরিক লোহা খনিতে বিস্ফোরণে ১১ জন শ্রমিক মারা গেছেন।

খনি থেকে বুধবার মৃতদেহ উদ্ধার করা হয়। আরেকটি খনি থেকে ২৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

সেখানে এক বিস্ফোরণের ঘটনায় তারা আটকা পড়ার কয়েক ঘণ্টা পর তাদেরকে উদ্ধার করা হয়। খনিতে মঙ্গলবারের বিস্ফোরণে অপর নয় জন কর্মী আহত হয়েছেন।

সিনহুয়ার খবরে বলা হয়, খনিটির প্রায় এক কিলোমিটার গভীরে শ্রমিকরা বিস্ফোরক নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে খনির উত্তোলন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

এ বিস্ফোরণের পর স্থানীয় সময় বুধবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে খনি থেকে ছয় শ্রমিককে উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা পর সেখান থেকে আরো ১৭ জনকে বের করে আনা হয়। তারা সকলেই খনির অভ্যন্তরে আটকা পড়েছিল। তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ নিখোঁজ অপর দু’জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ