গুয়াতেমালার ফুয়াগো আগ্নেয়গিরিতে নতুন করে অগ্নুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন।
বিবিসি সূত্র মতে, বিরোধী দলগুলো অভিযোগ করেছে, অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছে জরুরি সার্ভিস। এজন্য এর প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছে তারা।
প্রথম অগ্নুৎপাতের পর বিশেষজ্ঞরা ধারণা দিয়েছিলেন, সেখানে নতুন করে আর অগ্নুতপাতের আশঙ্কা নেই। তবে সে ধারণা উড়িয়ে দিয়ে দুদিন পর আবারো অগ্নুৎপাত শুরু হয়।
রোববারের অগ্নুৎপাতে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ফুয়াগোসহ ৩৪টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: