আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম ইফতার আয়োজন

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম ইফতার আয়োজন
হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম ইফতার আয়োজন

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে এবারই প্রথম ইফতার আয়োজন করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকান মুসলিমদের কয়েকটি সংগঠন প্রতিবাদ জানিয়ে তাতে উপস্থিত হয়নি।

এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে মধ্যপ্রাচ্যে সহযোগিতার আহ্বানকে পুনরায় মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কেবল আমরা সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ অর্জন করতে পারব।

তিনি বলেন, এ কারণে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফর মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্রে হওয়াতে আমি গর্বিত। সেখানে আমি পঞ্চাশটিরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের সম্মেলনে ভাষণ দিয়েছি। এটা ছিল অনেক বড় বিষয়।

ইফতারকে বিশ্বের অন্যতম মহান ধর্মের পবিত্র ঐতিহ্য উল্লেখ করে ট্রাম্প মহানুভবতা ও কল্যাণের জন্য প্রার্থনা করেন।

ট্রাম্পের আমন্ত্রণে ইফতারে যোগ দিয়েছেন, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও প্রশাসনের কর্মকর্তারা।

ইফতারে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিসিয়া, কাতার, বাহরাইন, মরোক্কো, আলজেরিয়া, লিবিয়া, কুয়েত, গাম্বিয়া, ইথিওপিয়া, ইরাক ও বসনিয়ার প্রতিনিধিরা।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ট্রাম্পের মন্ত্রিসভার অনেক সদস্য ইফতারে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ