আন্তর্জাতিক

মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জাতিসংঘের

জায়েদ রাদ আল হোসেন
জায়েদ রাদ আল হোসেন

বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার জায়েদ রাদ আল হোসেন। আর এ অভিযানে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলোর স্বাধীন তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বৃহস্পতিবার জেনেভা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জায়েদ রাদ আল হোসেন বলেন, এত মানুষ হত্যার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। নিহতরা কেউ নির্দোষ নয়- বিশাল এ অভিযানে ভুল হতেই পারে- সরকারের এমন বক্তব্য খুবই বিপজ্জনক।

নির্দোষদের রক্ষা করে দোষীদের আইনের আওতায় এনেই অপরাধ দমন করতে হবে বলে জানান তিনি।

একই দিন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে মাদক একটি মারাত্মক সমস্যা। তবে যে কোন পদক্ষেপ হওয়া উচিৎ আইনের মধ্য থেকেই এবং অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার থেকে বিরত থাকা উচিৎ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ