রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ (শনিবার) চীন গেছেন। এক বছরের মধ্যে এটি পুতিনের তৃতীয় চীন সফর।
পুতিন ও সি চিন পিং তাঁদের দেশের জনগণের পাশাপাশি সারা বিশ্বকেই মস্কো-বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি দেখাতে চান। এ কারণে দুই দেশের গণমাধ্যমে রাশিয়া ও চিনের সুসম্পর্কের দিকটি গুরুত্ব পাচ্ছে।গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়।
পুতিন বলেন, সি চিন পিংয়ের সঙ্গে তার যে সম্পর্ক রয়েছে— তা আর কোনো বিদেশি নেতার সাথে নেই। পুতিন এ সফরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিবেন। এ সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরাও যোগ দেবেন।
মনে করা হচ্ছে চীন ও রাশিয়ার এই দুই শীর্ষ নেতার মাঝে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: