আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিল

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ (ছবি: ইন্টারনেট)
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ (ছবি: ইন্টারনেট)

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। পরিচয়পত্র বাতিল হওয়ায় তার পাসপোর্টও বাতিল হয়ে গেছে। পাকিস্তানের একটি বিশেষ আদালতের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

এ বছরের মার্চ মাসে মোশাররফের কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) বাতিল করতে পাকিস্তান সরকারকে নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, ন্যাশনাল রেজিস্ট্রেশন অ্যান্ড ডাটাবেস অথরিটি (নাদরা) মোশাররফের সিএনআইসি বাতিল করে দিয়েছে। পরিচয়পত্র বাতিল হওয়ায় তার পাসপোর্টও বাতিল হয়ে গেছে। পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় তিনি আর অন্য কোনো দেশে সফর করতে পারবেন না। বর্তমানে দুবাইয়ে রয়েছেন মোশাররফ। পাসপোর্ট বাতিল হওয়ায় তার দুবাইয়ে থাকা অবৈধ হয়ে গেল।

বিশেষ সূত্র জানিয়েছে, মোশাররফকে এখন থেকে হয় রাজনৈতিক রক্ষাকবচের আবেদন করতে হবে, নতুবা পাকিস্তানে ফেরার জন্য বিশেষ নথিপত্রের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত মার্চে মোশাররফকে গ্রেফতার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগগুলোকে নির্দেশ দিয়েছিল পাকিস্তানের বিশেষ আদালত।

সূত্র: গালফনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ