আন্তর্জাতিক

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে শেখ হাসিনা

কুইবেকের লা সিটাডেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েট
কুইবেকের লা সিটাডেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েট

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে কানাডায় যাওয়া বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন জুলি পেয়েট। কানাডার গভর্নর জেনারেল জুলি পেয়েটের আমন্ত্রণে এ নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় দেশগুলোর সভাপতি জোভনিল মইসসহ অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এএই মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় চারদিনের সরকারি সফরে কানাডা পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এই অধিবেশনে যোগ দিচ্ছেন তিনি। (সূ্ত্র: বাসস)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ