আন্তর্জাতিক

বাংলাদেশ-মিয়ানমার সমঝোতার ভিত্তিতেই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে

অং সান সু চি
অং সান সু চি

বাংলাদেশ-মিয়ানমার সমঝোতার ভিত্তিতেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন উৎসাহিত করারও প্রতিশ্রুতিও দেন তিনি।

গত বৃহস্পতিবার নেপিদোতে জাপানভিত্তিক সংবাদমাধ্যম আশাহি শিমবুনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সু-চি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আইন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিদেশি পরামর্শকদের সহায়তা নিতে আপত্তি নেই মিয়ানমারের। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সমঝোতা হয়েছে সেভাবেই এগিয়ে যাবো।

মিয়ানমারে ফেরত গেলে আবার রোহিঙ্গাদের হামলার শিকার হওয়ার আশঙ্কা আছে কি-না?—এ বিষয়ে দেশটির সু চি বলেন, সব নাগরিকদেরই নিরাপত্তা দিতে পারতে হবে- বিশেষ করে স্পর্শকাতর স্থানগুলোতে। সে জন্য কমিউনিটি পুলিশের ওপর জোর দিচ্ছি এবং নিরাপত্তা বাহিনীর যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

রাখাইনের বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবিশ্বাসের কথা উল্লেখ করে সেখানে শান্তি 'রাতারাতি' অর্জন করা সম্ভব নয় বলেও জানান সু চি।

এদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে আবারও বৈঠক করেছে মিয়ানমার সরকারের সামরিক ও বেসামরিক শীর্ষ প্রতিনিধিরা।

শুক্রবার রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও সেনা প্রধান মিং অং হলাংসহ উভয়পক্ষের ১৫ জন উচ্চপদস্থ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট উইন মিয়ান্টের কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পাতায় বৈঠকের খবর নিশ্চিত করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি ওই ফেসবুক পোস্টের সূত্রে জানিয়েছে, বৈঠকে জাতীয় নিরাপত্তাসহ রোহিঙ্গা সংকটের অভ্যন্তরীণ তদন্ত নিয়ে আলোচনা হয়েছে।

২০১৬ সালের সু চির নেতৃত্বাধীন সরকার এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের বৈঠক করলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ