আন্তর্জাতিক

ধূলিঝড়-বজ্রপাতে ভারতে নিহত ২৬

ধূলিঝড়-বজ্রপাতে ভারতে নিহত ২৬
ধূলিঝড়-বজ্রপাতে ভারতে নিহত ২৬

ধূলিঝড় ও বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বর্ষণজনিত কারণে শনিবার মহারাষ্ট্রে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশ সরকারের মুখপাত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে উত্তর প্রদেশের ১১টি জেলায় ধূলিঝড় ও বজ্রপাত আঘাত হানলে ২৬ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে জৌনপুর ও সুলতানপুরে ৫ জন করে ১০ জন, উন্যাও জেলায় ৪ জন, চান্দৌলি ও বেরাইচে তিন করে ৬ জন, রায়বেরিলিতে ২ জন এবং মির্জাপুর, সিতাপুর, আমেথি, প্রতাবগড়ে একজন করে মোট ৪ জন।

এসব জেলার পাশাপাশি কনৌজ জেলাও ঝূলিঝড়ে আক্রান্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

হতাহতদের পরিবারে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এতে কোনো শৈথিল্য সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

ছবি: ইউপিনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ