আন্তর্জাতিক

ইরাকের অভ্যন্তরে তুরস্কের সেনা মোতায়েন

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ইরাকের ৩০ কিলোমিটার অভ্যন্তরে তার দেশের সেনা মোতায়েন করা হয়েছে। তুর্কি সীমান্তবর্তী ইরাকের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কুর্দি পিকেকে গেরিলাদের নির্মূল করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি’তে সরাসরি প্রচারিত এক বক্তব্যে ইলদিরিম বলেন, “এই অভিযান মার্চ মাসে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা সীমান্তবর্তী ৩০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় সেনা মোতায়েন করেছি। এসব সেনা ইরাকের ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত মোতায়েন রয়েছে।”

তুর্কি সেনারা প্রয়োজনে আরো গভীরে প্রবেশ করে ইরাকের কান্দিল, মাখমুর বা সিনজার পর্যন্ত পৌঁছে যাবে বলেও তুর্কি প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

এর একদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছিলেন, তার দেশের সেনারা যেকোনো সময় ইরাকের কান্দিল শহরে সামরিক অভিযান চালাবে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু এ সম্পর্কে বলেছেন, তার দেশের সেনারা ইরাকের কান্দিল এলাকায় পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু করার ‘উপযুক্ত সময়ের অপেক্ষা’ করছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশের ‘কান্দিল’ পাহাড়ি এলাকা তুরস্কের সীমান্ত থেকে সর্বোচ্চ ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। আঙ্কারারি অভিযোগ, কুর্দি গেরিলারা ওই এলাকায় সদরদপ্তর স্থাপন করেছে। কুর্দি অধ্যুষিত এলাকার বৃহত্তর স্বায়ত্বশাসনের দাবিতে পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ