আন্তর্জাতিক

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ৩ সৌদি নাগরিক নিহত

হুথি সামরিক শাখার প্রকাশ করা ক্ষেপনাস্ত্র ছোঁড়ার ছবি প্রকাশ (আগের ছবি)
হুথি সামরিক শাখার প্রকাশ করা ক্ষেপনাস্ত্র ছোঁড়ার ছবি প্রকাশ (আগের ছবি)

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শনিবার দিবাগত রাতে সৌদি আরবের অন্তত তিন বেসামরিক লোক নিহত হয়েছে। সৌদী আরবের সীমান্তবর্তী শহর জাজানে এ হামলা চালানো হয়। সৌদি আরবের সরকারি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। আর সৌদি নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদির, পক্ষ নিয়ে দেশটিতে হুথিবিরোধী অভিযান চালাচ্ছে গত তিন বছর ধরে।

সৌদি গণমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সর্বশেষ হামলার ব্যাপারে বলেছেন, স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে জাজানে বেসামরিক লোকদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক লোক নিহত হয়।

সাম্প্রতিক সময়ে ইরানী অস্ত্রে বলিয়ান হুথি বিদ্রোরা ক্রমাগত সৌদী আরবের বিভিন্ন শহরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে প্রচুর সংখ্যক সাধারণ জনগণ হতাহত হয়েছে। সৌদী আরবের ২০১৫ সাল থেকে শিয়া মতাবলম্বী হুথি বিদ্রোহীদের দমনে চালানো সর্বাত্মক সামরিক অভিযানে এ যাবৎ ইয়েমেনে দেড় লক্ষ বিদ্রোহী ও সাধারণ জনগণ নিহত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ