কানাডার কুইবেকে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে বিরোধ আরো স্পষ্ট হয়ে উঠেছে। বাণিজ্য পার্থক্য দূর করার জন্য শিল্প উন্নত দেশগুলোর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প শুল্ক তুলে দেয়ার প্রস্তাব করলেও মিত্র দেশগুলো এ ব্যাপারে এখনও নিরব রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনও শুল্ক নয়, কোনো বাধাও নয়— এটাই পথ হওয়া উচিৎ।
অন্যায্য বাণিজ্যে চুক্তির জন্য তিনি জি-৭ নেতৃবৃন্দকে দোষারোপ না করে তার মার্কিন পূর্বসুরীদের দোষারোপ করেন।
সম্মেলনে বাণিজ্য ছাড়াও জলবায়ু পরিবর্তন, ইরানের সঙ্গে সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত প্রশ্নেও বিরোধ দেখা দেয়। তাই সম্মেলন শেষে সর্বসম্মত ইশতেহার প্রকাশ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: