আন্তর্জাতিক

জাপানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিমান বিধ্বস্ত: পাইলট আহত

জাপানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিমান বিধ্বস্ত
জাপানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিমান বিধ্বস্ত

জাপানের দক্ষিণে ওকিনাওয়া দ্বীপের কাছে আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে সাগরের ওপর একটি মার্কিন এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদো এবং সরকারি রেডিও এনএইচকে’র প্রথামকি খবর অনুসারে বিমানটি ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটি থেকে উড়েছিল।

আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে এফ-১৫ ঈগল বিমানটি ওকিনাওয়া দ্বীপের নাহা শহরের ৮০ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়। তবে খবরে বলা হয়েছে- তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় যে, বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছে কিনা। অবশ্য, অন্য একটি খবরে দাবি করা হয়েছে- বিমান থেকে বের হতে গিয়ে পাইলট পা ভেঙে ফেলেছে এবং হেলিকপ্টারে করে তাকে মার্কিন একটি সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়া সফর করছেন এবং চরম প্রতিদ্বন্দ্বী দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন তখন আমেরিকার এ বিমান বিধ্বস্ত হলো।

এর আগে, গত বছর মার্কিন একটি সামরিক হেলিকপ্টারের জানালা ভেঙে জাপানের স্কুলের খেলার মাঠে পড়েছিল।

এসব ঘটনায় জাপানিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এছাড়া, জাপানের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটির বিরোধিতা করে আসছে দেশটির জনগণ। জাপানে মোতায়েন মার্কিন সেনারা প্রায়ই নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ে যা স্থানীয় জনগণের মধ্যে মারাত্মক ক্ষোভ সৃষ্টি করেছে। জাপানে প্রায় এক লাখ মার্কিন সেনা মোতায়েন রয়েছে যার অর্ধেকই ওকিনাওয়া দ্বীপে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ