আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার দুপুরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে। কাবুলে আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে এ বোমা হামলা চালানো হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মীরা বেলা একটায় কাজ শেষে যখন বাড়ি ফিরছিলেন তখন তাদের ওপর হামলা চালানো হয়।

গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ফারিদুন আজহান্দ বলেছেন, মন্ত্রণালয়ের কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেকে যখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তখন তাদের ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা চালায় এক সন্ত্রাসী। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমরা কিছু সহকর্মীকে হারিয়েছি।”

হামলার কয়েক ঘণ্টা পর দায়েশের আমাক নিউজ পোর্টালে এ হামলার দায়িত্ব স্বীকার করে একটি বিবৃতি প্রচার করা হয়।

গত বছরের শেষ দিকে ইরাক ও সিরিয়া থেকে প্রায় সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যায় দায়েশ। এরপর তারা আফগানিস্তানে তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। আফগানিস্তানের নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে দেশটির পূর্ব উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে বসেছে আইএস নামে পরিচিত এই জঙ্গি গোষ্ঠী। তারা এ পর্যন্ত বহু সন্ত্রাসী হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সূত্র: পার্স টুডে, ছবি: আলজাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ