পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের নাগরিকত্ব বাতিল করলো পাকিস্তান সরকার। গত শনিবার পাকিস্তানের ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরেটি তার জাতীয় পরিচয়পত্র বাতিল ঘোষণা করে।
এর আগে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার প্রধান নাসির উল মুলক অবিলম্বে মোশাররফের এনআইসি বাতিলের নির্দেশ দেন।
এছাড়া চলতি বছরের মার্চে বিশেষ আদালত একটি রাষ্ট্রদ্রোহ মামলায় কেন্দ্রীয় সরকারকে সাবেক এ প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও এনআইসি বাতিলের আদেশ দিয়েছিল। বর্তমানে মোশাররফ দুবাই অবস্থান করছেন। নাগরিকত্ব বাতিলের ফলে দুবাই চাইলে এখন পারভেজকে বিতাড়িত করতে পারে।
এদিকে, দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের একটি মামলার শুনানি পেছানোর আবেদন না মঞ্জুর হওয়ায় তার আইনজীবিরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: