মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ বৈঠককে উত্তর কোরিয়ার জন্য বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডং সিনমুন প্রথম পৃষ্ঠার এক প্রতিবেদনে এ শীর্ষ বৈঠকে শতাব্দীর বৈঠক হিসেবে অখ্যায়িত করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ ইংরেজিতে উৎসাহব্যাঞ্জক নিবন্ধ প্রকাশ করেছে। গতকল সিঙ্গাপুরে এ ঐতিহাসিক বৈঠকে যৌথ ঘোষণায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতা।
ঘোষণায় কোরীয় উপদ্বীপে পূর্ণ পারমাণবিক নিরস্ত্রিকরণের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করে উত্তর কোরিয়া। আর যুক্তরাষ্ট্র দিয়েছে নিরাপত্তার নিশ্চয়তা।
দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা এবং কোরীয় উপদ্বীপে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সম্মত হন ট্রাম্প ও কিম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: