আন্তর্জাতিক

পাক সেনাবাহিনীর গুলিতে ৪ বিএসএফ সদস্য নিহত

বিএসএফ সদস্য নিহত
বিএসএফ সদস্য নিহত

ভারতের জম্মু ও কাশ্মিরের সামবা জেলার রামগাঁ সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ৪ বিএসএফ জোয়ান নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভি বলছে, মঙ্গবার রাত সাড়ে ১০টা থেকে গোলাগুলি শুরু হয়ে তা চলে ভোর সাড়ে চারটা পর্যন্ত।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বলছে, বিনা উস্কানিতে জম্মু ও কাশ্মিরের চামবিলিয়াল সেক্টরে পাকিস্তানি রেঞ্জারস প্রথম গুলি ছোড়ে। পরে বিএসএফও এর পাল্টা জবাব দেয়। এতে একজন সহকারী অফিসারসহ চার বিএসএফ সদস্য নিহত হন। পাকিস্তানি পক্ষের কেউ হতাহত হয়েছেন কি-না এখনো জানা যায়নি। মাত্র এক সপ্তাহ আগে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সীমান্ত উত্তেজনা নিরসনে ২০০৩ সালের যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছিল।

ভারত সরকারের দাবি, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও পাকিস্তান ২০১৮ সালেই এক হাজারেরও বেশিবার এ চুক্তি লঙ্ঘন করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ