আন্তর্জাতিক

বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়িতে বাবার দাফন!

বিএমডাব্লিউ গাড়িতে করে বাবার কবর দিচ্ছেন ধনী সন্তান
বিএমডাব্লিউ গাড়িতে করে বাবার কবর দিচ্ছেন ধনী সন্তান

নাইজেরিয়ার এক ধনী সন্তান তার বাবাকে বিলসাবহুল নতুন বিএমডাব্লিউ গাড়িতে করে কবর দিয়েছেন। বাবাকে বিএমডাব্লিউ গাড়ি কিনে দেয়ার প্রতিশ্রুতি পূরণ করতে আজুবুকি নামের এ ব্যক্তি অদ্ভূত এই কাণ্ড ঘটিয়েছেন।

ঘটনাটি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে- একদল লোক ৮৮ হাজার ডলার মূল্যের গাড়িতে করে মৃত লোকটিকে গভীর কবরে দাফন করছে।

আজুবুকি তার বাবাকে দামি বিএমডাব্লিউ গাড়ি কিনে দেয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি সে প্রতিশ্রুতি বাবার জীবদ্দশায় পূরণ করতে পারেন নি। সে কারণে বাবার মৃত্যুর পর তার আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি স্থানীয় কফিনের পরিবর্তে বিএমডাব্লিউ গড়িতে করে বাবাবে দাফন করার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি স্থানীয় জনগণের কাছে ক্ষোভ ও দুঃখের কারণ হয়ে উঠেছে। অনেকে বলছেন, মারাত্মক দারিদ্রপীড়িত দেশে এটা নিতান্তই অর্থের অপচয়। একজন গ্রামবাসী বলেছেন, “এ ধরনের কাজ আমাদের কৃষ্ণাঙ্গদেরকে গরিব করে রেখেছে।” আরেকজন এ ঘটনাকে পাগলামি ও স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন।

তবে কেউ কেউ ঘটনাটিকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন।

সূত: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ