আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নাইজেরিয়ার বরনো প্রদেশের ডাম্বোয়া শহরে ঈদের ছুটি কাটিয়ে ফিরতে থাকা লোকজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

আত্মঘাতী হামলার পর সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর রকেটচালিত গ্রেনেড ছোড়া হলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

আত্মঘাতী হামলা চালাতে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম কিশোরী মেয়েদের ব্যবহার করেছে বলে সন্দেহ করছেন দেশটির কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় আধা সামরিক বাহিনীর নেতা বাবাকুরা কোলো জানান, কয়েকজন আত্মঘাতী হামলাকারী প্রথমে শহরের সুওয়ারি এলাকায় রাত পৌনে ১১টার দিকে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ছয়জন নিহত হয়। এরপর সেখানে আরও লোকজন জড়ো হলে তাদের ওপর রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়। সবমিলিয়ে হামলায় ৩১ জন নিহত এবং অনেকে আহত হন।

এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, এটা যে বোকো হারামের কাজ সেটা আর কাউকে বলতে হবে না।

স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানান, ছয় জন কিশোরীকে আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মূলত রকেটচালিত গ্রেনেড হামলাতেই বেশি প্রাণহানি ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ