ভারতশাসিত জম্মু-কাশ্মীর রাজ্যের জোট সরকার থেকে বেরিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। বিজেপির মন্ত্রীরা দিল্লিতে দলীয় সাধারণ সম্পাদক অমিত শাহর সঙ্গে বৈঠকের পর আজ এ ঘোষণা আসে।
এর কিছুক্ষণ পরই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি-পিডিপির মেহবুবা মুফতি। এখন রাজ্যটিতে গভর্নরের শাসন জারি করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে রাজ্যটিতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা রাম মাধব বলেন, জোট সরকারে থাকার বিষয়টি বিজেপির জন্য ক্রমেই অগ্রহণযোগ্য হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার ও দলের হাইকমান্ড মনে করেছে, সরকার থেকে তাদের বেরিয়ে যাওয়া উচিত। ২০১৫ সালে জম্মু-কাশ্মীরে জোট সরকার গঠন করেছিল পিডিপি ও বিজেপি। ৩ বছর পর এবার দল দুটি আলাদা হয়ে গেলো। রমজান মাস উপলক্ষে জম্মু-কাশ্মীরে যুদ্ধবিরতি চলছিল
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: