আন্তর্জাতিক

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ: আহত ৫

মঙ্গলবার লন্ডনের পাতাল রেলস্টেশনে ছোট বিস্ফোরণ ঘটে
মঙ্গলবার লন্ডনের পাতাল রেলস্টেশনে ছোট বিস্ফোরণ ঘটে

লন্ডনের পাতাল রেলস্টেশনে মঙ্গলবার ‘ছোট ধরনের বিস্ফোরণে’ পাঁচ জন সামান্য আহত হয়েছে। ব্রিটিশ পুলিশ একথা জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, তাদেরকে ফোন করে নর্থ লন্ডনের সাউথগেইট স্টেশনে একটি বিস্ফোরণের কথা জানানো হয়েছে। খবর পেয়েই জরুরি সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে এবং স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।

ব্রিটিশ পরিবহন পুলিশ টুইট বার্তায় জানায়, ‘এটা জঙ্গি হামলা নয় বলেই আমাদের ধারণা।’ পরে স্টকল্যান্ড ইয়ার্ড জানায়, মনে হচ্ছে ‘ব্যাটারি শর্ট সার্কিট’ থেকেই এটা হয়েছে।

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তারা সামান্য আহত হয়েছে।

যাত্রীরা টুইট বার্তায় জানায়, ঘটনার পরপর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: দি টেলিগ্রাফ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ