ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলীয় টোবা হ্রদে ফেরি ডুবে ১৮০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডেইলী পোস্ট।
ফেরিটিতে যাত্রীর ধারণ ক্ষমতা ছিলো ১৩০ জন, কিন্তু তার তিনগুন বহন করায় ঝড়ো আবহাওয়ার মধ্যে ফেরিটি ডুবে যায়। দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থার শীর্ষ কর্মকর্তা বুদিয়াওয়ান বলেন, ফেরিটি ডুবে যাওয়ার পরপরই ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার উদ্ধার কাজে ডুবুরিদের পাশাপাশি পানির নিচে কাজ করতে সক্ষম ড্রোনও নামানো হয়েছে। প্রায় ৭৫ হাজার বছর পূর্বে আগ্নেয়গিরি থেকে সৃষ্টি ৪৫০ কিলোমিটারের এই হ্রদটি ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় পযর্টন স্থান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: