মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অভিবাসী পরিবারগুলোকে এক সঙ্গে রাখতে বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, এমন কিছু করা হচ্ছে যা অভিবাসী পরিবারগুলোকে আলাদা হওয়ার হাত থেকে রক্ষা করবে।
এর আগে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের সঙ্গে আসা শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার আইন প্রয়োগের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার এ সিদ্ধান্তের সমালোচনা করেন সবাই।
এমনকি নিজ দলের নেতাদের তোপের মুখেও পড়েন ট্রাম্প। ফাস্ট লেডি মেলানিয়াও প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: