আন্তর্জাতিক

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

বৃহস্পতিবার বেলা পৌনে ৫টার দিকে অকল্যান্ডের একটি হাসপাতালে তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মা ও সন্তান দুইজনই সুস্থ আছে— শিশুটির ওজন হয়েছে ৩.৩১ কেজি।

৩৭ বছর বয়সী এ প্রধানমন্ত্রীও বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে আরডার্নের আগে পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ১৯৯০ সালে এক সন্তানের জন্ম দিয়েছিলেন।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না করায় নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটারের সমর্থন নিয়ে সরকার গঠন করেন লেবার পার্টির জাসিন্ডা আরডার্ন।

বিবিসি বলছে, প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ছয় দিন আগে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন আরডার্ন। আরডার্নের স্বামীর নাম ক্লার্ক গেফোর্ড। সন্তান জন্মের পর ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন জাসিন্ডা।

প্রধানমন্ত্রী আরডার্ন আগামী আগস্টে কাজ যোগ দেবেন বলে আশা করছেন। এই সময়ের মধ্যে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন উপপ্রানমন্ত্রী উইন্সটন পিটারস।

বিবৃতিতে আরডার্ন বলেন, নতুন মা-বাবা হওয়ার পর অন্যদের যেমন অনুভূতি হয় আমি নিশ্চিত তেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরাও যাব। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ